
Rattan flower chair
Photo:Decor Appa
।
শখের বেতের ফার্নিচার নিয়মিতপরিষ্কার করুন
বেতের ফার্নিচার নিয়ম
১. পরিষ্কার রাখা
- নিয়মিতভাবে একটি শুকনো কাপড় বা নরম ব্রাশ বা শলার ঝাড়ু দিয়ে ধুলো ঝাড়তে হবে।
- প্রতি ৫/৬ মাসে অন্তত একবার হালকা সাবান মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা উচিত। তবে পরিষ্কারের পর পুরোপুরি শুকিয়ে নিতে হবে।
২. জল থেকে দূরে রাখা
- বেতের ফার্নিচার দীর্ঘ সময় ধরে পানিতে ভেজা অবস্থায় রাখবেন না। এটি বেতের স্থায়িত্ব নষ্ট করতে পারে এবং পচন ধরাতে পারে।
- ভেজা কাপড় দিয়ে মুছে নিলে নিশ্চিত করুন যে তা পুরোপুরি শুকানো হয়েছে।
৩. রোদে বেশি রাখবেন না
- সরাসরি তীব্র রোদে বেশি সময় রাখলে বেত শুকিয়ে ফেটে যেতে পারে বা রঙ বিবর্ণ হয়ে যেতে পারে।
- বেতের ফার্নিচার ছায়াযুক্ত স্থানে রাখা ভালো।
৪. আর্দ্রতা নিয়ন্ত্রণ
- অতিরিক্ত শুষ্ক বা আর্দ্র পরিবেশ বেতের ক্ষতি করতে পারে। নিয়ন্ত্রিত পরিবেশে রাখলে ফার্নিচারের স্থায়িত্ব বাড়ে।
- বেত শুষ্ক হয়ে গেলে মাঝে মাঝে পানি স্প্রে করে আর্দ্রতা ধরে রাখতে পারেন।
৫. ভারসাম্যপূর্ণ ব্যবহার
- বেতের ফার্নিচার খুব ভারী বস্তু বহনের জন্য উপযুক্ত নয়। অতিরিক্ত চাপ দিলে তা ভেঙে যেতে পারে।
- বেতের চেয়ারে না লাফিয়ে ব্যবহার করা উচিত।
৬. প্রতিষেধক ব্যবহার
- বেতের ফার্নিচারে পোকা-মাকড়ের আক্রমণ এড়াতে ৩/৪ বছর পর পর কীটনাশক স্প্রে করা যেতে পারে।
৭. পালিশ বা বার্নিশ
- মাঝে মাঝে বেতের উপর বার্নিশ বা পালিশ করা উচিত। এটি ফার্নিচারের চকচকে ভাব ধরে রাখে এবং সুরক্ষা দেয়।
এই নিয়মগুলো মেনে চললে বেতের ফার্নিচার অনেকদিন টেকসই এবং সুন্দর থাকবে।
আপনি নরমাল ফার্নিচার যেরকম ব্যবহার করেন বেতের ফার্নিচার ও সেভাবে ব্যবহার করতে পারেন আলাদা কোন যত্নের দরকার হয় না। তবে যদি কখনো মনে হয় যে আপনার বেত পণ্যগুলো গুনে ধরতে পারে বা গুনে ধরা সম্ভাবনা আছে তখন আপনি নিচের এই পদক্ষেপ গুলো নিতে পারেন।
বেতের পন্যটি সব সময় চেষ্টা করবেন একটু আলো ও শুষ্ক স্থানে রাখার।সেই সাথে নিয়মিত ঝাড়ু দিয়ে আটকে থাকা ধুলাবালি পরিষ্কার করে নিবেন।তাছাড়া প্রতি ২/২.৫ বছর পর পর পানি ও কাপড় ধোয়ার পাউডার দিয়ে ভালো মতো পরিষ্কার করে রোদে ভালো মতো শুকিয়ে নিবেন।এবং শুকানোর সময় মেলাতন বা ঘোলা নামে পোকার মারার ঔষধটি বেতের পন্যটির উপর ভালো মতো স্প্রে করে নিবেন।আপনি বিষতেল স্প্রে করতে পারেন আবার রঙের ব্রাশের সাহায্যে বিষতেল রংয়ের মতো লাগিয়ে শুকিয়ে নিতে পারেন। মাথায় রাখবেন পোকা সময় বড় বেতগুলোতে ধরে। তাই যখনই বিষতেল প্রয়োগ করবেন শুধুমাত্র বড় বেত গুলো টার্গেট করেই প্রয়োগ করবেন।স্প্রে করার পর শুকিয়ে গেলে ক্লিয়ার বার্নিস নামে বাজারে যে বার্নিস পাওয়া যায় সেটি রং করার ব্রাশের সাহায্যে পন্যটিতে লাগিয়ে নিবেন।বার্নিস ভালো মতো শুকিয়ে গেলে নতুনত্বের মতো হয়ে যাবে।সেই সাথে বৃদ্ধি পাবে আপনার শখের পন্যটির স্থায়ীত্ব।
♦️নোট: বিষ তেল স্প্রে কিংবা বার্নিস করার সময় বাচ্চাদের থেকে নিরাপধ দূরে থাকবেন।অবশ্যই মুখে মাস্ক পরে নিবেন।
Subtitle text example